
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৬ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে