
মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সম্প্রতি এক পডকাস্টে ভারতের নির্বাচন নিয়ে একটি মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন। জাকারবার্গ বলেন, ২০২৪ সালে ভারতসহ অনেক দেশে নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে।
এর কারণ হিসেবে মার্ক জাকারবার্গ কোভিড-পরবর্তী সময়ে সরকারের দেওয়া তথ্যের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের নীতি, মুদ্রাস্ফীতি বা অন্যান্য অর্থনৈতিক কারণে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়েছে। ফলে ২০২৪ সালের নির্বাচনে অনেক দেশে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে। এটি শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী এমন অনেক দেশে এ ঘটনা ঘটেছে।
এই সাক্ষাৎকারে ভারতের নির্বাচনের কথা বলায় জাকারবার্গের ওপর চটেছেন দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক কমিটির প্রধান এবং বিজেপি সংসদ সদস্য ও সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে। আজ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের জন্য মেটাকে তলব করা হবে। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের নির্বাচন নিয়ে জাকারবার্গ যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়।
নিশিকান্ত দুবে বলেছেন, ‘আমরা ভুল তথ্য ছড়ানোর জন্য মেটাকে তলব করব। এই ধরনের ভুল তথ্য বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।’
নিশিকান্ত দুবে আরও বলেন, জাকারবার্গের এই মন্তব্যের জন্য ভারতীয় সংসদ এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত সোমবার মার্ক জাকারবার্গের মন্তব্যের সমালোচনা করে বলেন, ভারত সম্পর্কে মেটার সিইওর এমন ভুল দাবি হতাশাজনক।
অশ্বিনী বৈষ্ণব বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ২০২৪ সালের নির্বাচনে ৬ কোটির বেশি ভোটারের অংশগ্রহণে একটি সফল নির্বাচন হয়েছে। এর মাধ্যমে ভারতের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, কোভিড-১৯ মোকাবিলায় ভারত ৮০ কোটির বেশি মানুষকে বিনা মূল্যে খাবার সরবরাহ করেছে। ২২০ কোটি ফ্রি ভ্যাকসিন দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করেছে। এ ছাড়া ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতিগুলোর একটি। প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের জয়ের মাধ্যমে জনসাধারণ তাঁর প্রতি আস্থা প্রকাশ করেছে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৪ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে