ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মালদা জেলায় বজ্রপাতে তিন শিশুসহ সাতজন মারা গেছেন। এই বজ্রপাতে ৯টি গবাদিপশুও মারা গেছে। মালদা জেলার ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন কৃষ্ণ চৌধুরী (৬৫), উম্মে কুলসুম (৬), দেবশ্রী মণ্ডল (২৭), সোমিত মণ্ডল (১০), নজরুল এসকে (৩২), রবিজন বিবি (৫৪) ও এষা সরকার (৮)।
ম্যাজিস্ট্রেট নিতিন সিংহানিয়া জানান, মালদায় প্রবল বজ্রপাতের কারণে সাতজনের মৃত্যু হয়েছে। পুরোনো মালদায় একজন ও বাকি ছয়জন কালিয়াচক এলাকায় প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া মালদহের বাঙ্গিটোলা হাইস্কুলের কাছে স্কুল চলাকালে বজ্রপাতে কমপক্ষে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। আহত ছাত্রদের চিকিৎসার জন্য বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নিতিন সিংহানিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে