বিনা প্রতিদ্বন্দিতায় ফের তৃণমূলের সভানেত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। আজ বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে তাঁর বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করেননি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়।
সভানেত্রী নির্বাচিত হয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে আগামী লোকসভা নির্বাচনে ৪২টি কেন্দ্রেই দলের জয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে। তৃণমূল যদি বাংলা থেকে সিপিএমকে তাড়াতে পারে তবে কেন্দ্রেও পারবে। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, ‘আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন। আর আমাকে বলুন দিদি আপনি দেশ থেকে বিজেপিকে হঠান।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে