
ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ মেলে। এর কয়েক ঘণ্টা আগেই ভোরের আলো ফোটার আগে তাঁর প্রেমিক বেরিয়ে যান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তরুণী ও আরাভ হনয় নামে প্রেমিক গত ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ ওই হোটেলে প্রবেশ করেন। সিসি ক্যামেরায় আজ সকালে আরাভকে একা হোটেল থেকে বের হতে দেখা যায়।
পলিশ বলছে, নিহত মায়া গগৈ বেঙ্গালুরুর একটি ফার্মেসিতে কাজ করতেন, তিনি ভ্লগার ছিলেন। হোটেলে ওঠার পরদিন রাতে আরাভ ছুরিকাঘাত করে মেয়েটিকে খুন করে বলে তাঁদের ধারণা। হত্যার পর পরই না পালিয়ে কৌশল হিসেবে দুই দিন থেকে আজ সকালে হোটেল ছাড়েন তিনি।
বেঙ্গালুরুর (পূর্ব) ডেপুটি কমিশনার অব পুলিশ ডি. দেবরাজ বলেন, ‘অভিযুক্ত তরুণ ২৪ তারিখ রাতে তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করেন। দুই দিন সেখানে থেকে, অবস্থা বুঝে কৌশলে আজ সকালে পালিয়ে যান। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’
উল্লেখ্য, এই ঘটনার ঠিক দুইদিন আগে বেঙ্গালুরুর অন্য একটি ভবনের বাথরুম থেকে ২৪ বছর বয়সী একজন তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে