
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল শুক্রবার। এরই মধ্যে গতকাল বুধবার দ্বিতীয় ধাপের ভোটের প্রচারাভিযান শেষ হয়েছে। এই ধাপে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে।
এই ধাপে মণিপুরের ২০টি, কেরালার ২০টি, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট গ্রহণ করা হবে।
দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে আগামীকাল। সেগুলো হলো—দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। এই ধাপে পশ্চিমবঙ্গে মোট ৫ হাজার ২৯৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। মোতায়েন করা হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ।
দার্জিলিংয়ে ৭৩৯টি স্পর্শকাতর বুথ আছে। সেখানে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রায়গঞ্জে আছে ২১০টি স্পর্শকাতর বুথ। সেখানে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বালুরঘাটে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৭৩ কোম্পানি।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ভোটে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য হিংসাদীর্ণ মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে দুই ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল প্রথম ধাপে ওই লোকসভা কেন্দ্রের একাংশে ভোট গ্রহণ করা হয়েছিল। বাকি অংশে ভোট হবে আগামীকাল।
দ্বিতীয় ধাপে মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল কেন্দ্রে তৃতীয় ধাপে, অর্থাৎ ৭ মে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামীকালের দ্বিতীয় ধাপের ভোটে ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
এই দ্বিতীয় ধাপের ভোটে সারা দেশের হেভিওয়েট প্রার্থীদের কয়েকজন—কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, লোকসভার স্পিকার তথা বিজেপি প্রার্থী ওম বিড়লা লড়ছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে