
সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় ভারত-চীন সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনে ভারত-চীন সম্পর্ক নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে ‘লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)’ বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। সীমানা নিয়ে দ্বন্দ্বের ‘ন্যায্য ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য’ সমাধানে পৌঁছাতে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ভারত।
তিনি আরও বলেন, সীমান্তে শান্তি বিঘ্নিত হওয়ায় ২০২০ সাল থেকে ভারত-চীন সম্পর্ক অস্বাভাবিক অবস্থায় রয়েছে। অনেক ক্ষেত্রে সম্পর্ক এগোলেও সাম্প্রতিক ঘটনা নেতিবাচক দিকে মোড় দিয়েছে। সম্পর্ক উন্নয়নের প্রধান শর্ত হলো— সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
সীমান্ত থেকে সেনার সংখ্যা হ্রাসকে ‘প্রধান অগ্রাধিকার’ হিসেবে তুলে ধরে জয়শঙ্কর বলেন, ‘আমরা সেনা সংখ্যা কমানো ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চালিয়ে যাব। বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরানোর পর ধাপে ধাপে অন্য বিষয়ে আলোচনা শুরু হবে।’
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাওসে অনুষ্ঠিত ১১তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করেন।
সম্প্রতি, ভারত ও চীনের সেনারা পূর্ব লাদাখের ডেমচক এবং দেপসাং এলাকায় প্রতি সপ্তাহে পালা করে টহল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে প্রথম পর্যায়ের টহল সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একবার টহল দেবে। এটি সীমান্তে উত্তেজনা কমাতে এবং বিশ্বাস স্থাপন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
একাধিক রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের আলোচনার ফল এ চুক্তি। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে দুই দেশ নিয়মিত এরকম আলোচনা চালিয়ে যাবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে