ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় প্রেসিডেন্ট নির্বাচন আছেন দলটির প্রবীণ দুই নেতা শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে। উভয় প্রার্থীই দলীয় ভোটারদের নিজ নিজ শিবিরে টানতে ভারতজুড়ে চালাচ্ছেন প্রচার–প্রচারণা। তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাজির হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। জরিপেও এগিয়ে তিনি।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লড়াইও জমে উঠেছে। জয়ের বিষয়ে দুই নেতাই আশাবাদী। তবে জরিপে সাধারণ মানুষের মধ্যে মল্লিকার্জুনই এগিয়ে। এরই মধ্যে জরিপ সংস্থা সি-ভোটার তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। তবে সেটি কংগ্রেসের ভোটারদের নিয়ে নয়, করা হয়েছে সাধারণ মানুষের পছন্দের ভিত্তিতে। সারা দেশের ৫ হাজার ২৯১ জনকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেসের প্রধান হিসেবে তাঁরা কাকে বেছে নেবেন। উত্তরদাতাদের মধ্যে মল্লিকার্জুনকে ৩৫ শতাংশ এবং শশী থারুরকে ২৮ শতাংশ ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন। তবে সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ৩৭ শতাংশেরই আস্থা এখনো গান্ধী পরিবারের প্রতিই।
প্রচারে শশী থারুর কিছুটা পিছিয়ে থাকলেও জমে উঠছে কংগ্রেসের সভাপতি নির্বাচন। দলীয় নির্বাচনের জনসংযোগে আজ সোমবার কলকাতায় যান শশী থারুরের প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি নির্বাচনকে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে মানতে নারাজ। মল্লিকার্জুন বলেন, ‘দলীয় গণতন্ত্রের স্বার্থে নির্বাচন হচ্ছে।’ তিনি ব্যক্তিগত পর্যায়ে শশী থারুরকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। শশীও অনেক আগেই একই মনোভাব প্রকাশ করে বলেছেন, ‘দুই ভাইয়ের মধ্যে নির্বাচন হচ্ছে।’ কোনো বিরোধ নেই বলেই দাবি করেছেন উভয় নেতাই।
উভয় নেতারই দাবি এই নির্বাচনে গান্ধী পরিবার নিরপেক্ষ। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মতে, ‘মিডিয়াই কংগ্রেসের ভেতরের গোলমাল আবিষ্কার করেছে।’ রাহুল গান্ধীও কয়েক দিন আগে বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’
১৭ অক্টোবর কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ১৯ অক্টোবর ফল ঘোষণা। ২২ বছর পর ভোট হচ্ছে কংগ্রেস। তাও আবার গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে দলের নেতৃত্ব।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে