ভারতের হরিয়ানা রাজ্যে পোষা কুকুর ছানার মৃত্যুর শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী এক কিশোরী। গতকাল শনিবার তাঁর মা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন আগে পোষা কুকুরটি মারা যাওয়ায় ১২ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবার জানিয়েছে, তখন থেকেই সে অনেক হতাশায় ভুগছিল।’
পরিবার বলছে, মাত্র পাঁচদিন আগেই তাদের পোষা কুকুরটি মারা যায়। এ কুকুরটি তিন মাস ধরে তার সঙ্গী হিসেবে ছিল। এর মৃত্যুর পরই সে ভেঙে পড়ে। তার মধ্যে হতাশার লক্ষণ দেখা দেওয়া শুরু করে এবং সে ঠিকঠাক খাওয়া–দাওয়া করাও ছেড়ে দেয়। তার পরিবার তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলেও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই কিশোরীর পোষা কুকুর ছানা হারানোর শোক অপূরণীয় মনে হচ্ছিল।
গতকাল সন্ধ্যায় কিশোরীর মা ও বোন দৈনন্দিন কেনাকাটার জন্য বাজারে যায়। বাড়িতে কেউ না থাকায় পোষা সঙ্গীর অভাবে নিঃসঙ্গ কিশোরী আবেগে অভিভূত হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মেয়ে হারানোর শোকে দিশেহারা মা, মেয়ের শেষ দিনগুলোর কথা মনে করছিলেন। পোষা প্রাণীর প্রতি মেয়ের ভালোবাসা এবং তার মারা যাওয়ায় মেয়ের ভেঙে পড়ার কথাই মনে করছিলেন তিনি।
তিনি বলেন, ‘গত তিন মাস ধরে কুকুর ছানাটি নিজের কাছেই রেখেছিল সে। পাঁচ দিন আগে কুকুর ছানাটি মারা যাওয়ার পর সে খাওয়া–দাওয়া বন্ধ করে দেয়। আমি সবজি কিনতে বাজারে যাওয়ার পরই এক প্রতিবেশী ফোন করে আমাকে জলদি বাড়ি ফিরতে বলে। তিনি জানান, আমার মেয়ে মারা গেছে।’

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৮ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে