অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে ১১ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইস্ট জয়ন্তীয়া পাহাড়ি জেলার কুলিয়াং গ্রামের গ্রাম প্রতিরক্ষী বাহিনী (ভিডিপি) তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন বাংলাদেশিরা একটি জিপে করে যাচ্ছিলেন। স্থানীয় গাড়িচালক অমলকান্তি দাসসহ স্থানীয় আরও দুজনকে আটক করা হয়েছে। অমলকান্তি দাস রাজ্যের চাঁচাড় জেলার মানুষ। গ্রেপ্তারকৃত ওই দুজন হলেন—জন পাটওয়াদ এবং জিঙ্গিয়েট সুটিং। বাংলাদেশীদের অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন। বাংলাদেশি ১১ জন ও স্থানীয় ৩ জনের বিরুদ্ধে কুলিয়াং গ্রামের একজন একটি এফআইআর দায়ের করেছেন। বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনের ফরেইনারস অ্যাক্টের আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশের বয়ান অনুযায়ী আটককৃতরা হলেন—মিজানুর রহমান, আরব আলী, মো. হিমেল, স্বপন দাস, মঈন উদ্দিন সিস্ত্যা, মো. রিজওয়ান, হাসিনা বেগম, হুসনে আরা বেগম, উফলা খাতুন, হালিমা বেগম ও ছোবরা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে