ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতী জাতীয় কংগ্রেসের মালিকানাধীন সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের কার্যালয়ে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। আর্থিক লেনদেনের অনিয়ম সংক্রান্ত মামলায় দিল্লিতে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়সহ ডজন খানিক জায়গায় আজ মঙ্গলবার অভিযান চালায় ইডি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইডির কর্মকর্তারা দিল্লির হেরাল্ড হাউসের সামনে ইডি অভিযানের পর বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের নেতা–কর্মীরা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেন।
ইডির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রল জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত ধারায় আরও তথ্য-প্রমাণাদি সংগ্রহের জন্য হেরাল্ড কার্যালয়ে এই অভিযান পরিচালনা হয়েছে।
এর আগে, মামলায় সম্পৃক্ততার অভিযোগে ইডি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই অভিযান চালল ইডি।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের মালিকানায় অ্যাসোসিয়েট জার্নাল প্রেসের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ২০০৮ সালে প্রায় ৯০ লাখ রুপি ঋণের দায়ে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। পরে সোনিয়া ও রাহুল পত্রিকাটির শেয়ার কিনে নিয়ে অবৈধভাবে এর দেনা মওকুফ করেছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আদালতে তিনি তহবিলের অপব্যবহার করার ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে