
মহাকুম্ভের পুণ্যস্নানে এসে ভয়ংকর পরিণতির শিকার হয়েছেন দিল্লির এক নারী। পুণ্যস্নানের কথা বলে ওই নারীকে নিয়ে এসেছিলেন তাঁর স্বামী। কিন্তু এক দিন পর হোটেলের বাথরুমে পাওয়া গেছে ওই নারীর গলাকাটা রক্তাক্ত লাশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঝুঁসি এলাকায়। তবে স্ত্রীকে হত্যা করে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্ঠুর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি সকালে ঝুঁসির আজাদনগর কলোনির একটি হোটেলের বাথরুম থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে প্রয়াগরাজের পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, আগের রাতে এক ব্যক্তি তাঁকে স্ত্রী পরিচয়ে ওই হোটেলে নিয়ে এসেছিলেন। তবে হোটেলের ম্যানেজার পরিচয়পত্র যাচাই না করেই তাঁদের রুম ভাড়া দেন। পরদিন সকালে হোটেলের বাথরুমে ওই নারীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন ম্যানেজার।
এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু হোটেল কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের তথ্য না থাকায় পুলিশ তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে ওই নারী কিছু ছবি প্রকাশ করে পুলিশ। এরপর ছবি দেখে ২১ ফেব্রুয়ারি আত্মীয়রা তাঁকে শনাক্ত করেন।
নিহত নারীর নাম মীনাক্ষী ও তাঁর স্বামীর নাম অশোক কুমার। তাঁরা দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা।
প্রাথমিকভাবে পুলিশ নিহত নারীর স্বজনদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ওই নারীর স্বামী অশোক কুমারের বর্ণনায় অসংগতি পাওয়া গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে পুলিশের জেরায় তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
পুলিশি জেরায় অশোক কুমার স্বীকার করেন, তিন মাস ধরে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করছিলেন। তিনি দিল্লির ত্রিলোকপুরীতে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি একটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অশোক কুমার। তাই স্ত্রীকে হত্যা করে প্রেমিকার সঙ্গে থাকার পরিকল্পনা করেন তিনি।
এই উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি মহাকুম্ভ পুণ্যস্নানের কথা বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দিল্লি ছাড়েন। পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রয়াগরাজের ঝুঁসিতে এসে একটি হোটেলে ওঠেন। রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে মীনাক্ষী বাথরুমে গেলে পেছন থেকে গলা কেটে হত্যা করেন অশোক। পরে রক্তমাখা পোশাক ও হত্যায় ব্যবহৃত অস্ত্র ফেলে পালিয়ে যান।
কেউ যাতে সন্দেহ না করে তাই ১৮ ফেব্রুয়ারি স্ত্রীসহ মহাকুম্ভে পুণ্যস্নানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অশোক। এ ছাড়া হত্যার পর ছেলেকে ফোন করে জানান, ভিড়ের মধ্যে মীনাক্ষী হারিয়ে গেছেন।
কিন্তু মায়ের আচমকা নিখোঁজ হওয়ার বিষয়ে সন্দেহ হয় ছেলের। এরপর ২০ ফেব্রুয়ারি পরিবারসহ প্রয়াগরাজে এসে মায়ের ছবি দেখিয়ে খোঁজ শুরু করেন তিনি। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি দেখে শনাক্ত করেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে