
ভারতের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ফের আন্দোলন শুরু করেছেন। তাঁরা আবারও ‘দিল্লি চলো’ মিছিল শুরু করেছেন। লক্ষ্য ভারতের পার্লামেন্ট। তবে তাঁরা সেখানে পৌঁছাতে না পারলেও তাঁদের মিছিলের কারণে দিল্লির প্রবেশমুখগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বলা যায়, একপ্রকার স্থবিরই হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সোমবার ভারতীয় কৃষক পরিষদের (বিকেপি) আয়োজনে দেশটির পার্লামেন্ট অভিমুখে কৃষকদের দিল্লি চলো মিছিল শুরু হয়। এই প্রতিবাদ মিছিলটি ভারতীয় কৃষক পরিষদ (বিকেপি) এবং আরও অন্তত ২০টি জেলার অন্যান্য কৃষক সংগঠনের সহযোগিতায় আয়োজিত হয়েছে। এই মিছিলের উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা।
সাম্যুক্ত কৃষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কৃষাণ মজদুর মোর্চার (কেএমএম) ব্যানারে কৃষকেরা ফেব্রুয়ারি মাস থেকে পাঞ্জাব, হরিয়ানার শম্ভু এবং খনৌরি সীমান্তে প্রতিবাদ করছেন। নতুন কৃষি আইনের অধীনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ ও সুবিধার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
কৃষকদের পাঁচটি প্রধান দাবি হলো—পুরোনো জমি অধিগ্রহণ আইনের অধীনে ১০ শতাংশ প্লট এবং ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি ক্ষতিপূরণ বরাদ্দ, ২০১৪ সালের ১ জানুয়ারির পর অধিগৃহীত ভূমির মালিকদের বাজারমূল্যের চার গুণ বেশি ক্ষতিপূরণ এবং অধিগ্রহণকৃত জমিতে ২০ শতাংশ প্লট বরাদ্দ, ভূমিহীন কৃষকদের সন্তানদের কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা, উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে প্রস্তাবিত বিষয়গুলোর ওপর সরকারি আদেশ বাস্তবায়ন এবং বসতিপূর্ণ এলাকাগুলোর যথাযথ পুনর্বাসন ও নিষ্পত্তি।
এই বিষয়ে বিকেপি নেতা সুখবীর খলিফা বলেন, ‘আমরা দিল্লি মিছিলের জন্য প্রস্তুত। আমরা নয়ডার মহামায়া ফ্লাইওভারের নিচ থেকে যাত্রা শুরু করব। দুপুরে আমরা সবাই সংসদ ভবন কমপ্লেক্সে পৌঁছাব এবং নতুন আইনের অধীনে আমাদের ক্ষতিপূরণ ও সুবিধার দাবি জানাব।’
এদিকে, কৃষকদের মিছিল শুরুর আগেই মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে দিল্লির উপকণ্ঠে চিলা বর্ডার এবং দিল্লি-নয়ডা ডাইরেক্ট (ডিএনডি) ফ্লাইওভারে দীর্ঘ যানজট দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, চিলা বর্ডারে গাড়িগুলো খুব ধীরে এগোচ্ছে, আর ডিএনডিতে কমপক্ষে ১০টি লেনে গাড়ি একেবারে থেমে আছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে চেকপয়েন্টগুলোতে গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে