
দিল্লিতে স্ত্রীর সঙ্গে ধরা পড়ার পর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, নিহত ২১ বছর বয়সী ঋত্বিক ভার্মাকে একাধিক ব্যক্তি মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল সোমবার রাজধানী শহরের শাস্ত্রী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) রাকেশ পাওয়ারিয়া জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঋত্বিক ভার্মাকে ওই নারীর বাড়িতে নারীটির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া হয়। তখন নারীটির স্বামী তাঁদের দুজনকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, আহত ব্যক্তিকে তাঁর আত্মীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।
মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার।
নিহত ঋত্বিকের চাচা বন্টি জানান, ঋত্বিককে নির্মমভাবে মারধর করেছেন ওই নারীর স্বামী। তিনি আরও বলেন, ‘তাঁরা ঋত্বিকের নখ তুলে ফেলেছে। তাঁকে ভয়ংকরভাবে নির্যাতন করেছে। তাঁর শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’
ঋত্বিককে একাধিক ব্যক্তি নির্মমভাবে মারধর করেছে বলে জানান এক প্রতিবেশী। তিনি আরও জানান, বাবা–মায়ের একমাত্র সন্তান ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে