ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে এলেন। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার পেলেন খাড়গে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয় সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের প্রাপ্ত ভোট ১ হাজার ৭২।
সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটদানে যোগ্য সাড়ে ৯ হাজারের বেশি নেতা তাঁদের রায় দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজিত হয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলে সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে