ঢাকা: ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে পাঁচতলা ভবনের একাংশ ধসে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে আচমকাই বাড়িটির একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো ৪ থেকে ৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
মহারাষ্ট্রের উল্লাসনগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটে নেহরু চক এলাকার সাই সিদ্ধি নামের ভবনে। পাঁচতলা ওই বিল্ডিংয়ের একদম উপরের তলা থেকেই একটি অংশ ধসে পড়ে। এতে চাপায় পড়ে যান অন্তত ১২-১২ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় ৭ জনের। চিকিৎসকেরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের ভেতরে কতজন আটকে আছেন, তা নিশ্চিত করে এখনো বলা যায়নি। তবে মনে করা হচ্ছে সব মিলিয়ে এখনো অন্তত ৪-৫ জন চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের ভেতরে।
থানে পৌর করপোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সন্তোষ কাদাম ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে লেন, নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ এবং একজন বালক রয়েছে। ২৬ বছরের পুরোনো ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে