
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় বহুল আলোচিত রামমন্দির উদ্বোধন হলো আজ সোমবার। এই উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়েই ছিল সাজ সাজ রব। অযোধ্যা ছাড়াও ভারতের বিভিন্ন শহর মুখর হয় সনাতন ধর্মাবলম্বীদের ‘জয় শ্রীরাম’ স্লোগানে। কর্ণাটকের শিভামগ্গা শহরও এর ব্যতিক্রম ছিল না। তবে সেখানেই ঘটে গেল এক ব্যতিক্রম ঘটনা। রাস্তায় এক দল মানুষ জয় শ্রীরাম স্লোগান দিলে এর বিপরীতে পাশ থেকেই এক নারী উচ্চ স্বরে বলে উঠলেন, ‘আল্লাহু আকবার’। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সাময়িক উত্তেজনারও সূত্রপাত হয়।
এ বিষয়ে দ্য হিন্দুসহ ভারতীয় একাধিক পত্রিকার বরাতে জানা গেছে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে শিভামগ্গা শহরের জনপ্রিয় একটি স্থানে প্রাসাদ তৈরি করছিলেন কিছুসংখ্যক সনাতন ধর্মাবলম্বী। সেখানেই সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে যাওয়ার সময় ছবি তোলার জন্য থামেন বোরকা পরা এক নারী। কিন্তু তারা বাইক থেকে নামামাত্রই ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেয়, যারা জটলা পাকিয়ে প্রসাদ তৈরি করছিলেন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তান কোলে ওই নারীও চিৎকার করে ওঠেন, ‘আল্লাহু আকবার’।
এই অবস্থায় ঘটনাস্থলে ওই নারী ও জয় শ্রীরাম স্লোগানধারীদের মধ্যে কিছুটা হট্টগোলের সৃষ্টি হলে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং উত্তেজিত মানুষদের মাঝখান থেকে ওই নারীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
রামভক্তদের অভিযোগ, ওই নারী ইচ্ছা করেই তাঁদের জটলার কাছে এসেছিলেন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। তবে ওই নারীকে মানসিকভাবে কিছুটা ‘অস্থিতিশীল’ বলে দাবি করেছেন তাঁর বাবা। এ জন্য কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
শিভামগ্গা জেলার পুলিশ সুপার মিথুন কুমার দ্য হিন্দুকে জানিয়েছেন, বাবার দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা মেডিকেল চিকিৎসাপত্রগুলো যাচাই করছি।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে