দলের সভাপতি পদে পরাস্ত হয়ে নির্বাচনে গরমিলের অভিযোগ তুলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রী।
মধুসূদন মিস্ত্রী বলেছেন, দলের গঠনতন্ত্র মেনেই ভোট হয়েছে। তাই ভোটের ফলাফল নিয়ে অযথা বিতর্ক না করতে তিনি অনুরোধ করেন।
শশী থারুর নিজে অবশ্য এরই মধ্যে ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামনেই হিমাচল প্রদেশের বিধানসভা। নতুন কংগ্রেস সভাপতি এখন সেই ভোটকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
গতকাল বুধবার ভারতের অন্যতম পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে এলেন। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার পেলেন খাড়গে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের প্রাপ্ত ভোট ১ হাজার ৭২।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৬ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে