ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা জেলার একটি স্কুল কর্তৃপক্ষ তাদের ৫৮ জন ছাত্রীকে বহিষ্কার করেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শুক্রবার ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করায় তাদের বহিষ্কার করা হয়।
শুধু তাই নয়, ওই ছাত্রীদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য স্কুলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বহিষ্কার হওয়া ৫৮ জন ছাড়া অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলেছে, কয়েক দিন ধরেই পুলিশ ও স্কুল কর্মকর্তারা ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা বলছিলেন, কিন্তু তারা কথা শুনছিল না।
বহিষ্কার হওয়ার পরেও নিজেদের দাবিতে এখনো অনড় রয়েছে ছাত্রীরা। তারা বলেছে, ‘হিজাব আমাদের অধিকার। প্রয়োজনে মৃত্যুবরণ করব, কিন্তু হিজাব ইস্যুতে আপস করব না।’
এদিকে তুমাকুরুর একটি কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক চাকরি থেকে অব্যাহতিপত্র দিয়েছেন। তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাঁকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দিলে তিনি প্রতিবাদে চাকরি ছেড়ে দেন।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল ও কলেজে একদল মুসলিম শিক্ষার্থী হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।
গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করেন শিক্ষকেরা। এর পরই আন্দোলনের সূত্রপাত হয়। তখন কলেজ প্রশাসন বলেছিল, হিজাব ইউনিফর্মের অংশ নয়। যারা হিজাব পরেছে তারা কলেজের নিয়ম ভঙ্গ করেছে।
এর পরই হিজাব আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া ও শিবমোগা এলাকায়। যদিও ভারতীয় আইনে হিজাব পরে ক্লাসে আসতে শিক্ষার্থীদের বাধা নেই।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে