ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় পতাকা সরিয়ে একটি মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির থাউবাল জেলায় অবস্থিত রাজভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে তারা রাজভবনের ওপর টাঙানো ভারতের পতাকা নামিয়ে ফেলে এবং মেইতি পতাকা স্থাপন করে।
ভারতীয় পতাকা প্রতিস্থাপনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিবাদী ছাত্ররা থাউবালের রাজভবন এবং ডেপুটি কমিশনারের অফিসে চড়াও হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ অন্য দিনগুলোর তুলনায় আরও তীব্র আকারে দেখা গেছে।
ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের’ দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে।
সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত।
সোমবারের বিক্ষোভে ‘মণিপুর দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করে।
রাজ্যপালের সঙ্গে দেখা করা ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছেন, তারা সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণ সহ ৬টি দাবি জানিয়েছেন। তারা সিআরপিএফের সাবেক ডিজি কুলদীপ সিং-এর সভাপতিত্বে ইউনিফাইড কমান্ডকে হস্তান্তর করারও আহ্বান জানিয়েছেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বয়ে গঠিত এই ‘ইউনিফাইড কমান্ড’ রাজ্যের নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান করে।
থাউবাল জেলায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতার নিশ্চয়তা চেয়ে যে কোনো ধরনের পৃথক প্রশাসনের বিরোধিতা করে একটি সমাবেশ করেছে। একই দিকে মণিপুরের কাকচিং জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের দ্বারা সাম্প্রতিক বেসামরিক হত্যার প্রতিবাদে হাজার হাজার স্থানীয় মানুষ একটি গণ সমাবেশও করেছে। তারা ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে