ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি নামক এলাকায় একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে রাত দেড়টার দিকে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপটি উল্টে যায়।
স্থানীয় মানুষ এবং পুলিশ আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর ও পুলিশ সুপার।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি তদারক করতে ডিন্ডোরি পৌঁছাবেন রাজ্যের মন্ত্রী সাম্পাতিয়া উইকে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।’
পোস্টে আরও বলা হয়, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী সাম্পাতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে