
ভারতীয় সেনাবাহিনীপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সেনাবাহিনীকে রাজনীতিতে জড়ানো উচিত নয়। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটের মাধ্যমে দিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে।’ তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখা উচিত।
সেনাপ্রধান এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তাঁর কাছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। সম্প্রতি, রাহুল গান্ধী সংসদে দাবি করেছিলেন সেনাপ্রধান ইতিমধ্যে বলেছেন, ‘চীন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।’ তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর এই দাবি ইতিমধ্যেই খণ্ডন করেছেন।
সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি মনে করি, বিষয়টির রাজনৈতিক উত্তর ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী টুইটের মাধ্যমে দিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। তবে আমি মনে করি, সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা উচিত।’
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘ভারত-চীন সীমান্তে উভয় পক্ষই তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।’ তিনি বলেন, ‘২০০৭ বা ২০০১ সালের দিকে ফিরে গেলে দেখা যাবে, তখন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এই অঞ্চল নিয়ন্ত্রণ করত, সেনাবাহিনীর উপস্থিতি ছিল নগণ্য। কিন্তু সময়ের সাথে সাথে আমরা এগিয়েছি, চীনও এগিয়েছে।’
সেনাপ্রধান ব্যাখ্যা করেন, সীমান্তে সেনাদের জন্য আবাসন ও অবকাঠামো তৈরি করার প্রক্রিয়ায় উভয় পক্ষই সক্রিয়। তিনি বলেন, ‘আমরা বিতর্কিত অঞ্চলে যাইনি, বরং আমরা আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় ও আরামদায়ক করেছি। উভয় পক্ষই রাস্তা, আবাসন ও অন্যান্য সুবিধা তৈরি করেছে, তাই এই অঞ্চলের ভূপ্রকৃতি পরিবর্তিত হয়েছে।’
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘সীমান্তে সেনাদের সংখ্যা বৃদ্ধির কারণে সম্পদের মজুদও বেড়েছে।’ তিনি বলেন, ‘আগে যদি ১০০ সেনা থাকত, এখন সেখানে ১ হাজার সেনা রয়েছে। তাঁদের জন্য রেশন, আবাসন ও যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করতে হয়। উভয় পক্ষই এই কাজ করছে।’
গত কয়েক সপ্তাহ ধরে ভারত-চীন সীমান্ত নিয়ে দেশটির সংসদে উত্তেজনা চলছে। সম্প্রতি রাহুল গান্ধী সংসদে বলেছিলেন, চীন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি ব্যর্থ হওয়ার কারণেই এমনটি ঘটেছে। এর প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুলের দাবি খণ্ডন করে বলেন, ‘সেনাপ্রধান শুধু ঐতিহ্যবাহী প্যাট্রলিং (টহল) প্যাটার্নের ব্যাঘাতের কথা বলেছেন, ইতিমধ্যেই এ বিষয়টির সমাধান করা হয়েছে।’
ভারত ও চীন গত অক্টোবরে ডেপসাং সমভূমি ও ডেমচোক অঞ্চলে প্যাট্রলিং ব্যবস্থা নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। পূর্ব লাদাখের অন্যান্য বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও বেইজিং সফর করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে