চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত সীমান্ত সমস্যা আছে, তা ‘অতিদ্রুত’ সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পারমাণবিক শক্তিধর এ দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে ভারতের এই অবস্থানকে আপাতত সুর নরম করা বলছেন বিশ্লেষকেরা।
গতকাল বুধবার প্রকাশিত নিউজউইকের প্রতিবেদন অনুসারে মোদি বলেছেন, ‘এটা আমার বিশ্বাস যে, আমাদের সীমান্তে প্রলম্বিত পরিস্থিতির দ্রুত সমাধান করা দরকার, যাতে আমাদের দ্বিপক্ষীয় মিথস্ক্রিয়ায় যে অস্বাভাবিকতা আছে তা পেছনে ফেলা যায়।’
ভারত ও চীনের মধ্যে পার্বত্য অঞ্চলে দীর্ঘ সীমান্ত আছে, যার অনেকটাই অমীমাংসিত। হিমালয় পর্বতমালার একটি অংশে ২০২০ সালে উভয় দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে সব মিলিয়ে ২৪ জন সেনা নিহত হয়। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে আছে।
অবশ্য এর আগেও গত বছরের মে মাসে মোদি বলেছিলেন, চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য সীমান্তে শান্তি অপরিহার্য এবং ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে মোদি লোকসভা নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শক্তিশালী বৈদেশিক নীতির বিষয়টিকে প্রচারে ব্যবহার করেছেন।
মোদি আরও বলেছেন, ‘ভারতের জন্য চীনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত আছে। কিন্তু এর বেশির ভাগই এখনো অচিহ্নিত। এই অচিহ্নিত সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে রক্তক্ষয়ী যুদ্ধও হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে