
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুত্ব গড়ে তুলে বিপুলসংখ্যক নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এক ভারতীয় যুবক। ডেটিং অ্যাপ বাম্বল ও মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এভাবে প্রায় ৭০০ নারী প্রতারণার শিকার হয়েছেন। ওই যুবক ব্রাজিলিয়ান এক নারী মডেলের ছবি ব্যবহার করে নিজেকে যুক্তরাষ্ট্রের মডেল পরিচয় দিয়ে নারীদের ফাঁসাতেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে তুষার সিং বিশত (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, তুষার যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিল্যান্স মডেল পরিচয়ে ভুয়া প্রোফাইল তৈরি করেন। তিনি ভার্চুয়াল মোবাইল নম্বর ও একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করতেন। বাম্বল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীদের টার্গেট করতেন। প্রথমে তাঁদের আস্থা অর্জন করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। এরপর সেগুলো ফাঁস করার হুমকি দিয়ে অর্থ আদায় করতেন।
গত ১৩ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পুলিশের সাইবার শাখায় অভিযোগ করেন। তিনিও ‘যুক্তরাষ্ট্রভিত্তিক মডেল’ তুষারের ফাঁদে পড়েছিলেন। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশ অভিনব প্রতারণার সন্ধান পায়। পরে তুষারকে দিল্লির শাকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তুষারের কাছ থেকে বেশ কয়েকটি ব্যাংকের ১৩টি ক্রেডিট কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
তুষার পুলিশকে জানান, প্রাথমিকভাবে মজাচ্ছলে এসব শুরু করেন। পরে পরিকল্পিতভাবে অর্থ আদায়ের কৌশলে পরিণত হয়। তিনি স্বীকার করেন, বহু নারীর ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল করেছেন।
তুষার সিং দিল্লির শাকরপুরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবা গাড়িচালক, মা গৃহিণী। বোন গুরুগ্রামে একটি কোম্পানিতে কাজ করেন। তুষার একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল রিক্রুটার হিসেবে কাজ করতেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে