ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস ছেড়ে দল গঠনের ঘোষণার পর প্রথমবারের মতো র্যালি করেছেন জম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম নবী আজাদ। আজ রোববার জম্বুতে আয়োজিত র্যালিতে তিনি বলেন, তাঁর দল জম্বু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করবে। স্থানীয়দের জমির অধিকার ও কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলডটইন জানায়, ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে জম্বু ও কাশ্মীর অঞ্চলের রাজ্যত্ব ও বিশেষ মর্যাদা বাতিল করা হয়। সেই সঙ্গে অঞ্চলটির স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চিতের স্বীকৃতি রয়েছে এমন অনুচ্ছেদও (৩৫ /এ) বাতিল করা হয়। এরপর থেকে অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে।
ধারণা করা হচ্ছিল, র্যালির দিনই গোলাম নবী তাঁর দলটির সূচনা করবেন। কিন্তু এখনো কোনো নাম ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। প্রায় ৫০ বছর কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর গত মাসে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গোলাম নবী।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে