
দক্ষিণ দিল্লিতে নেব সারাই এলাকায় বাসা থেকে বাবা, মা ও কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র ব্যবহার করে তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) ও তাঁদের ২৩ বছর বয়সী কন্যা কবিতা।
নিহত দম্পতির ছেলে প্রতিদিনের মতো সকাল ৫টার দিকে হাঁটতে বের হন। ফিরে এসে বাবা–মা ও বোনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। ছেলে আরও জানান, আজ তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। তিনি সকালে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে বাসা থেকে বের হয়েছিলেন।
সংবাদ সংস্থা এএনআইকে এক প্রতিবেশী জানান, আওয়াজ শুনে ওই বাড়িতে ছুটে যান তাঁরা। নিহত দম্পতির ছেলে জানান যে, তিনি সকালে হাঁটতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাবা-মা ও বোনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহের চারপাশে রক্ত ছড়িয়ে আছে।
পুলিশ জানায়, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে। তবে চুরি-ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডটি সব দিক দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু বলা সম্ভব নয়। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তারও খোঁজ চলছে। নিহতের ছেলে ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে নেব সরাই থানার পুলিশ। এ ছাড়া, রাস্তায় ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখছে পুলিশ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে