ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্যটিতে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের প্যান্তানাল অঞ্চলের অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল থামানোর লক্ষ্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রায় ৩২ হাজার হেক্টর অঞ্চল পুড়ে গেছে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় আগুন সহজে ছড়িয়ে পড়েছে। দাবানলের ফলে এরই মধ্যে প্যান্তানালের প্রায় ৩২ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। প্যান্তানালকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় জলাভূমি। এ ছাড়া, এই অঞ্চলে বিপুল পরিমাণ জাগুয়ার, দৈত্যাকার অ্যান্টইটার, রিভার ওটারের মতো প্রাণি পাওয়া যায়।
ইতিহাস বলছে, ২০২০ সালের পর এ বছর দাবানলে অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। সে বছরের দাবানলে প্যান্তানালের প্রায় ৩০ শতাংশ অঞ্চল আগুনে পুড়ে গিয়েছিল। অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন নেভাতে তাঁদের বেগ পেতে হচ্ছে।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের দাবানল একটু আগেভাগেই শুরু হয়েছে এবং তা আগের বছরের তুলনায় আরও তীব্র। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ৯ জুন পর্যন্ত দাবানলের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ বেশি।
স্থানীয় এনজিও ইনস্টিটিউটো সেন্ত্রো দা ভিদা থেকে ভিনিসিউস সিলগুইরো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্ষাকালেও আগুনের তীব্রতা বৃদ্ধি। সিলগুইরো সতর্ক করে বলেন, আগস্ট ও সেপ্টেম্বরের শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি সম্ভবত আরও খারাপ হবে।
গত সপ্তাহে, ব্রাজিলের ফেডারেল সরকার ঘোষণা দিয়েছিল, দাবানল মোকাবিলায় মাতো গ্রোসো দো সুলের রাজ্য সরকারের পাশাপাশি আমাজন অঞ্চলের সরকারগুলোও একত্রে কাজ করবে। ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা বলেছেন, দাবানলের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি যেসব স্থান থেকে দাবানলের উৎপত্তি হয়, সেসব স্থানে শুরুতেই এটি প্রতিরোধ করার জন্য আরও কিছু করতে হবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে