লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছেন হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে। দেশটির ভালপারাইসো অঞ্চলে শুরু হওয়া দাবানল এখনো নেভানো সম্ভব হয়নি। আগুন তীব্র গতিতে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রোববার শুরু হওয়া দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১১২ জনের মরদেহ এসেছে।
ম্যানুয়েল মনসালভে আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এই দাবানলসহ দেশের অন্তত ৪০টি স্থানে সক্রিয় দাবানল আছে।
চিলির সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ভালপারাইসো। সেখানে দাবানলে অন্তত ১১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা গতকাল শনিবার দিনের শুরুতে বলেছিলেন, দেশের মধ্য এবং দক্ষিণে ৯২টি বনে আগুন জ্বলছে। এই সপ্তাহে পুরো এলাকাজুড়েই তাপমাত্রা অস্বাভাবিক বেশি। ভালপারাইসোতে দমকলকর্মী এবং অন্যান্য জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে সে জন্য এসব এলাকা থেকে বাসিন্দাদের দূরে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
তোহা বলেন, কুইলপু এবং ভিলা আলেমানা শহরের কাছে দুটি বনে আগুন লেগে শুক্রবার থেকে কমপক্ষে ৮ হাজার হেক্টর (১৯,৭৭০ একর) বনভূমি পুড়ে গেছে। দাবানলে হুমকির মুখে রয়েছে উপকূলীয় শহর ভিনা দেল মার। সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে আগুন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে