
লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। নির্বাচন নিয়ে উত্তাল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, লাতিনের সাত দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়েকে বলেছে, তারা যেন কারাকাস থেকে তাদের কূটনৈতিক মিশনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করতে বলেছে। একই সঙ্গে এসব দেশ থেকে ভেনেজুয়েলার কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশগুলো ওয়াশিংটনের অধীন এবং...আন্তর্জাতিক ফ্যাসিবাদের আদর্শিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভেনেজুয়েলা সরকার সেই সাতটি দেশের সরকারের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ করেছে। বিশেষ করে গত রোববার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে কারাকাস। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে