
ভাইরাল হতে গিয়ে একে একে তিন শিশুর মৃত্যু। তাই ভাইরাল চ্যালেঞ্জ ছড়ানো প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে এক কোটি ডলার জরিমানা করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ১২০ কোটি টাকার সমান।
বুধবার সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারক তানিয়া ডি’আমেলিও কোম্পানিটিকে আট দিনের মধ্যে জরিমানার অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন। এই অর্থ পরে ভাইরাল চ্যালেঞ্জের শিকার শিশুদের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
বিচারক তানিয়া আরও নির্দেশ দেন, টিকটককে ভেনেজুয়েলায় একটি অফিস স্থাপন করতে হবে, যেন কর্তৃপক্ষ সরাসরি নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে।
তবে আদালত জানাননি, টিকটক এই রায় না মানলে কী ধরনের শাস্তি পেতে পারে।
তানিয়া জানান, ভাইরাল চ্যালেঞ্জের কারণে তিনটি শিশু মারা গেছে এবং অনেকেই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
এর আগে গত নভেম্বরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছিলেন, কমপক্ষে দুই শিশু এমন চ্যালেঞ্জে অংশ নিয়ে মারা গেছে, যেখানে তাদের শ্বাসের সঙ্গে বিষাক্ত পদার্থ গ্রহণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভাইরাল চ্যালেঞ্জ সম্পর্কিত কনটেন্টের প্রচার রোধ করতে প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে টিকটক। এটি ভেনেজুয়েলার আইন লঙ্ঘন করেছে।’
নতুন এই সিদ্ধান্তটি এসেছে দেশটির শিক্ষামূলক সংগঠন ‘বলিভারিয়ান মুভমেন্ট অব অ্যারিস্টোবুলো ইস্তুরিজ ফ্যামিলিস’-এর করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে। আবেদনে বলা হয়েছে, ভাইরাল চ্যালেঞ্জ কিশোরদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
গত নভেম্বরে প্রেসিডেন্ট মাদুরো টিকটককে ভাইরাল চ্যালেঞ্জ সম্পর্কিত কনটেন্ট সরানোর দাবি জানানোর পর আদালত ওই আবেদনটি গ্রহণ করেছিল।
সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সরকার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করেছে। ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রশ্ন তুললে গত আগস্টে তাঁর মালিকানাধীন এক্স মাধ্যম ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছিল মাদুরো সরকার।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে