ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য স্থাপনাগুলোর একটি ফিলিস্তিনের বাত্তির। পুরোনো ঐতিহ্যবাহী জলপাইবাগান আর আঙুরখেতের জন্য পরিচিত এই গ্রাম। এখানে প্রাকৃতিক ঝরনার পানি ব্যবহার করা হয় সেচের কাজে। কয়েক শতাব্দী ধরে এভাবেই জীবন বয়ে চলেছে সেখানে। প্রকৃতির কোলঘেঁষা এই গ্রাম এখন অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের নতুন ‘ফ্ল্যাশ পয়েন্টে’ পরিণত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রামের স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি কেড়ে নিয়ে সেখানে নতুন ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। কয়েক প্রজন্ম ধরে যে জমি ভোগ করে আসছেন স্থানীয়রা, নতুন ইহুদি বসতির নিরাপত্তার জন্য সেখানে গড়ে উঠেছে ইসরায়েলি ফাঁড়ি। গ্রামের বাসিন্দা ঘাসান ওলিয়ান বলেন, ‘নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করছে ওরা।’
ইউনেসকো জানিয়েছে, বাত্তিরকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইনে এ ধরনের বসতি স্থাপনকে অবৈধ হিসেবে দেখা হয়। আক্ষেপের সুরে ঘাসান ওলিয়ান বলছিলেন, ওরা কোনো আইনের তোয়াক্কা করে না।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর থেকে অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপনের তোড়জোড় বেড়েছে। ইসরায়েলি চরমপন্থীদের মতে, এসব বসতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। আশঙ্কা করা হচ্ছে, নিজেদের ‘লক্ষ্য’ পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরমপন্থীরা।
বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা ‘পিস নাউ’-এর ইয়োনাতান মিজরাহি বলেন, ‘পশ্চিম তীরের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টিকেও কঠিন করে তুলছে তারা।’
পিউ রিসার্চ সেন্টারের গত জুনের এক সমীক্ষা বলছে, ৪০ শতাংশ ইসরায়েলির বিশ্বাস, এসব বসতি স্থাপন তাদের দেশকে নিরাপদ করেছে। ২০১৩ সালে এ হার ছিল ২৭ শতাংশ।
জুন মাসের ওই জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ আবার মনে করেন, বসতি স্থাপনের কারণে ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের জরিপে এ হার ছিল ৪২ শতাংশ।
পিস নাউ-এর ইয়োনাতান মিজরাহি উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টিকেও আগের চেয়ে কঠিন করে তুলছে। আমি মনে করি, এটা অত্যন্ত বিপজ্জনক। এতে উভয় পক্ষের মধ্যে ঘৃণা বাড়ছে।’ গত ১০ মাসে এমন ১ হাজার ২৭০টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৮৫৬।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে