২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব নির্বাচিত হয়েছে। কাতারের পর সৌদি আরবই দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যেখানে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
মূলত সৌদি আরবের পাঁচটি শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ওই বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এর মধ্যে রাজধানী রিয়াদে থাকবে ৮টি স্টেডিয়াম। আয়োজক বাকি শহরগুলো হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম।
বৃহস্পতিবার দ্য ন্যাশনাল জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে। এর মধ্যে রয়েছে ৯২ হাজার আসন বিশিষ্ট কিং সালমান স্টেডিয়াম। এটির অবস্থান হবে রিয়াদে। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচের কেন্দ্রবিন্দু হবে হবে এই মাঠ।
কিং সালমান স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে ২০২৯ সালে। বিশ্বকাপে এই স্টেডিয়ামই হবে সৌদি আরব জাতীয় দলের প্রধান ঘাঁটি।
অন্যান্য স্টেডিয়ামের মধ্যে রিয়াদে অবস্থিত কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দর্শকদের জন্য ৭০ হাজার ২০০ আসন রয়েছে। এই স্টেডিয়াম সৌদি আরবের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। সংস্কার করে এটিকে বিশ্বকাপের উপযোগী করে তোলা হচ্ছে।
৪৬ হাজার ৯৭৯ দর্শক ধারণ ক্ষমতার প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম দেশটির একটি অনিন্দ্য সুন্দর এক স্থাপনা। একটি সুউচ্চ ভূমির ওপর এটিকে নির্মাণ করা হয়েছে।
খেলা হবে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামেও। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসর ক্লাবের হোম গ্রাউন্ড এটি। এর আসনসংখ্যা ৪৬ হাজার ৩১৯ টি।
‘দ্য জুয়েল’ নামে খ্যাত জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম ছাড়াও আভার কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়ামেও খেলা হবে। কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়ামটির পুনর্নির্মাণ করে এর ধারণক্ষমতা ৪৫ হাজার ৪২৮ আসনে উন্নীত করা হবে।
দেখা গেছে, বিশ্বকাপের জন্য যেসব স্টেডিয়াম নির্মিত হবে, সেগুলোর মধ্যে মানুষের সবচেয়ে বেশি কৌতূহল নির্মাণাধীন নিওম শহরের একটি স্টেডিয়ামকে ঘিরে। মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে তৈরি হবে এই স্টেডিয়াম। এটিতে এক সঙ্গে বসে ৪৬ হাজার ১০ জন মানুষ খেলা দেখতে পারবে।

ম্যাচগুলো বিভিন্ন শহরে হওয়ার কারণে দর্শকদের ভ্রমণের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই আকাশপথে যাতায়াত করতে হবে। উড়ন্ত ট্যাক্সির মতো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নেরও পরিকল্পনা করেছে সৌদি সরকার। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণ, দ্রুতগতির রেলপথ এবং উন্নত গণপরিবহনের প্রতিশ্রুতি দিয়েছে।
সৌদি আরবের প্রস্তাবনায় পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। তবে গ্রীষ্মের তীব্র তাপমাত্রার কারণে টুর্নামেন্টটি শীতকালে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবে মদ নিষিদ্ধ। বিশ্বকাপের সময় এই নীতিতে কোনো পরিবর্তন আনা হবে কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেশটির বর্তমান আইন অনুযায়ী, বিশ্বকাপে পোশাক এবং আচরণেও কঠোর নিয়ম মেনে চলতে হবে।
সৌদি আরব তাদের উন্নত অবকাঠামো ও বিশ্বমানের স্টেডিয়ামের মাধ্যমে বিশ্বকাপ আয়োজনের জন্য আশাবাদী। ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন—‘২০৩৪ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা!’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে