
আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তালেবান সরকারের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল হাক্কানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। স্থানীয় সময় গতকাল বুধবার কাবুলে ওই হামলার ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার আফগান গণমাধ্যম আমু টিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এবারই প্রথম এমন শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হাক্কানি তাঁর কার্যালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। এ সময় আরও ছয়জন নিহত হন। খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। যাকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র তাঁকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে পরিচিত করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, আফগানিস্তানে বিদেশি সেনাদের সঙ্গে তালেবানের ২০ বছর ধরে চলা যুদ্ধে বড় বড় হামলাগুলোর জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) খলিল হাক্কানিকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে।
আইএসের বার্তা সংস্থা আমাকের একটি প্রতিবেদনে বলা হয়, একজন আইএস ‘জঙ্গি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান। এ ছাড়া, তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন হাক্কানি আইএসের হাতে নিহত হয়েছেন। মন্ত্রী হাক্কানির ভাতিজা এবং জালালউদ্দিনের ছেলে সিরাজুদ্দিন হাক্কানি তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে