
সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এক বাংলাদেশি নাগরিক তাঁর স্ত্রীকে ধারালো ছুরি ও অ্যাসিড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করেছেন। এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মক্কা অঞ্চলের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী একটি রক্ষণাবেক্ষণকারী কোম্পানির বাস থেকে নামার মুহূর্তে অভিযুক্ত স্বামী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং এলোপাতাড়ি ছুরি ও অ্যাসিড ব্যবহার করে আঘাত করতে থাকেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার মূল কারণ ছিল পারিবারিক কলহ। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।
আক্রমণের পরপরই অভিযুক্ত ব্যক্তি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাঁকে ধরে ফেলতে সক্ষম হন। তাঁর বিরুদ্ধে স্থানীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ঘটনায় নিহত দুই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের জঘন্য অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং আশা করা যাচ্ছে, দ্রুতই এর পেছনের আসল কারণ ও অন্যান্য তথ্য সামনে আসবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে