
গাজাকে একুশ শতকের অশউইৎজ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অঞ্চলটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর তৈরি করা কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প ‘অশউইৎজ’ বলে আখ্যা দিয়ে হামাস বলেছে, এটি তৈরি করেছে বর্তমান জায়নবাদী ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্যের জবাবে হামাস এই অবস্থান ব্যক্ত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, গাজাকে ‘একুশ শতকের অশউইৎজ’ বলে দাবি করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘হলোকাস্ট রিমেমব্রেন্স ডে’ বা ইহুদি গণহত্যা স্মরণ দিবসের ভাষণের জবাবে এক বিবৃতিতে এই দাবি করে হামাস।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আজকের গাজা হলো একুশ শতকের অশউইৎজ। এখানে ছাই ফিলিস্তিনিদের, আর এর হোতা জায়নবাদীরা। বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা নাৎসিবাদের শিকারদের জন্য কাঁদে, তারাই এখন আমাদের সময়ে গণহত্যার হোতা।’
গত বুধবার ইয়াদ ভাশেমে দেওয়া নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়েছে হামাস। নেতানিয়াহু তাঁর ভাষণে হামাসকে নাৎসিদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ইসরায়েলের সামরিক বিজয় ৬০ লাখ ইহুদির হত্যাকাণ্ডের পর পুনর্জন্মের ঐতিহাসিক পথের অংশ।
নেতানিয়াহু বলেন, ‘তারা (হামাস) একেবারে নাৎসিদের মতো। হিটলারের মতো, হামানের মতো। তারা সব ইহুদিকে হত্যা ও ধ্বংস করতে চায়। এটা আমরা হতে দেব না। আমরা এই হামাস দানবকে নিশ্চিহ্ন করে দেব।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলা ধর্মান্ধ শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রবলভাবে লড়াই করব আমরা। এটাই হলোকাস্টের মূল শিক্ষা।’
নেতানিয়াহুর ভাষণের জবাবে হামাস বলেছে, এই বক্তব্য ‘জাতিবাদী ও চরমপন্থী মন্তব্য, যা আমাদের জনগণের বিরুদ্ধে তাঁর ফ্যাসিবাদী সরকার পরিচালিত গণহত্যার পথকে আরও শক্তিশালী করে। হামাস আরও বলেছে, নেতানিয়াহু বলে বেড়ান যে আর কখনোই হলোকাস্ট ঘটতে দেওয়া যাবে না, তিনিই আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ গণহত্যার নেতৃত্ব দিচ্ছেন। এই গণহত্যায় গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতদের তাঁবুতে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা দেওয়া হচ্ছে, শরণার্থীশিবিরে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এবং হাসপাতাল ও স্কুলের ধ্বংসাবশেষের নিচে চাপা দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই গণহত্যার জন্য চুল্লির প্রয়োজন নেই—প্রয়োজন শুধু সর্বশেষ পশ্চিমা অস্ত্রশস্ত্র এবং এটি বিশ্বের সামনেই সংঘটিত হচ্ছে। হামাসের বিবৃতির শেষে বলা হয়েছে, এই জায়নবাদী গণহত্যার প্রকল্প প্রতিরোধ করা শুধু একটি বৈধ অধিকার নয়, এটি একটি মানবিক কর্তব্য।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে