
ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতার গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের প্রতি দেশটির সব পারমাণবিক স্থাপনাকে আইএইএ-এর নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় আনার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গভর্নরদের এক বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে অংশ নেন জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জসিম ইয়াকুব আল-হাম্মাদি। সভায় ‘দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা’ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আল-হাম্মাদি বলেন, ‘এ সংক্রান্ত কিছু প্রস্তাবে স্পষ্টভাবে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ এনপিটির সদস্য এবং তারা সংস্থার সঙ্গে কার্যকর নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে।’
এ ছাড়া, হাম্মাদি উল্লেখ করেন, ইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান, পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করা, গাজায় মানবিক সহায়তা পাঠানোর পথে বাধা সৃষ্টি করা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমে বাধা প্রদানের মতো আগ্রাসী নীতিগুলো অব্যাহত রেখেছে।
কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘হাম্মাদি আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং ১৯৯৫ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনের আওতায় গৃহীত সিদ্ধান্তগুলোর প্রতি তাদের দায়বদ্ধতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যেখানে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আইএইএ-এর নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।’
ইসরায়েল কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে, তাদের পারমাণবিক অস্ত্র আছে। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৪ সালের জুন মাসের এক মূল্যায়ন অনুসারে, দেশটির অস্ত্রভান্ডারে আনুমানিক ৯০টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২০ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে