
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ অজানা।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার দক্ষিণ ইরানের এক গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জরুরি বিভাগের বরাতে জানিয়েছে, ৪০৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পাশের চিকিৎসাকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
এদিকে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর হরমুজগান প্রদেশের দক্ষিণে অবস্থিত। এটি বন্দর আব্বাসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে হরমুজ প্রণালির উত্তর তীরে অবস্থিত।
আজ স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, একটি জ্বালানির ট্যাংকের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফার্স নিউজ এজেন্সি হরমুজগানের স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, শহীদ রাজাই বন্দরের একটি জেটিতে বিস্ফোরণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে