ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। আজ শনিবার হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। সংগঠনটির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী—অবশিষ্ট সব জিম্মিকে এক দফায় মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে পাঁচ বছরের যুদ্ধবিরতি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাস এক দফায় বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত। এর বিনিময়ে পাঁচ বছরের জন্য শত্রুতা বন্ধ থাকবে।’
এদিকে, সংগঠনটির একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খলিল আল-হাইয়া এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করা হচ্ছে, তারা মিসরের কাছে যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু আগেই স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় সংগঠনের অস্ত্র পরিত্যাগ নিয়ে কোনো দর-কষাকষি হবে না।
উল্লেখ্য, গাজায় এখনো হামাসের কাছে ৫৯ জন জিম্মি বন্দী আছেন। তাদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচকেরা কাজ করছেন। হামাস কর্তৃপক্ষের দাবি, গাজায় যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে।
এর আগে, গত সপ্তাহে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে পাঁচ থেকে সাত বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুপক্ষের মধ্যের সংঘাতের।
সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে