মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মানগাফের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার আবাসিক ভবনটিতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় আজ সকাল ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির আরেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি গৃহকর্মীরা ব্যবহার করছিলেন। সেখানে প্রচুরসংখ্যক শ্রমিক ছিলেন। এর মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
বিপুলসংখ্যক শ্রমিকের ভবনটিতে আটকে পড়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সব সময়ই সতর্ক করা হয়েছিল। তবে শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তাঁদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের কারণে প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের উল্লেখ করা নিহত ৩৯ জনের মধ্যে এই চারজন আছেন কি না, তা স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে