ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দী খাদের আদনারের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় আবারও অশান্ত উপত্যকা। খাদেরের মৃত্যুর প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রকেট ছোড়ার প্রতিবাদে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান গাজায় আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল। জাতিসংঘ ও কাতারের কর্মকর্তাদের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। বুধবার রাত সাড়ে ৩টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি খাদের আদনানকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আদনানের মৃত্যুর পরে পশ্চিম তীরের হেবরন শহরে ধর্মঘট করে সাধারণ মানুষ। কিছু বিক্ষোভকারী টায়ার জ্বালিয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেছে। ইসরায়েলি সৈন্যরা তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
বিনা অপরাধে আটক ও বন্দী রাখায় আমরণ অনশন শুরু করেছিলেন খাদের আদনান। ৮৭ দিনের মাথায় তাঁকে কারাগারে অচেতন অবস্থায় পাওয়া যায়। খাদেরের এমন মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনে। গাজা থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হন। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে