
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানাল হামাস। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হামলার কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে এম-৯০ রকেট নিক্ষেপ করেছে। গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে।
গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বন্দী বিনিময়ের বিষয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন।
রাতের বেলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানসমর্থিত এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে।
এদিকে আবার যুদ্ধ শুরু করার প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমের হাজার হাজার মানুষ ইসরায়েলের সংসদ কনেসেটের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু তাঁর জোট সরকারকে শক্তিশালী করতে আবার যুদ্ধ শুরু করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট সরকারে ফিরে আসার ঘোষণা দেন। তিনি জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করেছিলেন।
গত দুই দিনের অভিযানে গাজায় স্থল অভিযান চালিয়ে নেটজারিম করিডোর আবার দখল করেছে ইসরায়েল। অঞ্চলটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে