ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ–মার্কিন হামলার পর ফের লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুতিরা। হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিত সাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, তারা স্টার নাসিয়া ও মর্নিং টাইড নামের দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজ দুটিতে মার্শাল আইল্যান্ড ও বার্বাডোজের পতাকা দেখে এগুলোকে যথাক্রমে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হিসেবে শনাক্ত করা হয়।
গ্রিসের মালিকানাধীন স্টার নাসিয়া জাহাজটি আন্তর্জাতিক সময় ১১টা ১৫ মিনিটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রিসের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কোনো ক্রু আহত হননি।
পৃথকভাবে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এবং ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে আজ মঙ্গলবার ইয়েমেনের এডেন বন্দরের কাছে একটি বাণিজ্য জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
আমব্রে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে এডেন থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণ–পশ্চিমে মেরিটাইম সিকিউরিটি ট্রানজিট করিডরে দক্ষিণমুখী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে