
পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ইরান ও রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে চীন। আজ শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে বৈঠক করেছে বেইজিং। বৈঠকে তেহরানের ওপর আরোপিত ‘অবৈধ’ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় চীন।
দুই দেশের কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনা আমাদের জন্য একটি বড় সফলতা। বর্তমান পরিস্থিতি আবারও সংকটময় মুহূর্তে পৌঁছেছে। তবে শান্তির জন্য সময় দিতে হবে। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তি করতে হবে এবং শক্তি প্রয়োগ ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করতে হবে।’
অন্যদিকে গারিবাবাদি বেইজিংয়ের এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল। আমাদের পরমাণু কর্মসূচি কখনোই অশান্তির উদ্দেশ্যে পরিচালিত হয়নি।’
গারিবাবাদি অভিযোগ করে বলেন, ‘কিছু দেশ আমাদের পরমাণু কর্মসূচির ব্যাপারে সংকট তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতির মূলে যুক্তরাষ্ট্র। একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে।’
এর আগে রাশিয়া ও ইরানের কর্মকর্তারা চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসুর সঙ্গে সাক্ষাৎ করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে তিন দেশ ইরানের পরমাণু ইস্যু ও অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করে।
বৈঠকের পর মা ঝাওসু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি চীনের পক্ষ থেকে ইরানের পরমাণু ইস্যুতে ‘পারস্পরিক সম্মানের ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংলাপের’ প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মা ঝাওসু বলেন, ‘আমরা সব অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক নিষেধাজ্ঞা, চাপ ও শক্তি প্রয়োগের হুমকি পরিত্যাগ করে কাজ করা উচিত।’
ইরানের রাষ্ট্রদূত জানান, চীন-রাশিয়ার সঙ্গে একটি ‘সফল’ বৈঠক হয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলায় তিন দেশের সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান। ওই চুক্তির মাধ্যমে তেহরানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।
গত মাসে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা জানায়, ইরান ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে। এরপরই পশ্চিমাদের কাছে নতুন চুক্তি করার বিষয়টি জরুরি হয়ে পড়ে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে