
এক নারীকে হিজাব পরে প্রবেশে বাধা দেওয়ায় বাহরাইনের জনপ্রিয় একটি ভারতীয় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটি বাহরাইনের রাজধানী মানামার পর্যটন এলাকা আদলিয়ায় অবস্থিত। রেস্টুরেন্টটির নাম দ্য ল্যানটার্নস।
বাহরাইন পর্যটন ও প্রদর্শনী কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
ভিডিওতে বলছেন তিনি তাঁর বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলেন। কিন্তু তাঁর হিজাব পরিহিত বন্ধুকে প্রবেশ করতে না দেওয়ায় তিনি অবাক হয়েছেন।
বাহরাইনের পর্যটন মন্ত্রণালয় সমস্ত পর্যটন আউটলেটকে সরকারি বিধান মেনে চলতে এবং রাষ্ট্রের আইন লঙ্ঘন না করতে নির্দেশ দিয়েছে।
একটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এমন সব কাজ প্রত্যাখ্যান করি, যা মানুষের বিরুদ্ধে বৈষম্য করে।’
এদিকে এ ঘটনায় একটি বিবৃতিতে ভুলের জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় রেস্টুরেন্ট ল্যানটার্ন। একটি বিবৃতিতে বলা হয়, একজন ম্যানেজারের একটি ভুল করেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বহু শিক্ষার্থী হিজাব খুলতে অস্বীকার করায় পরীক্ষা দিতে পারেনি। অনেকের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে