ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের এক পুলিশ স্টেশনে জিহাদি গোষ্ঠীর হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এ খবর জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
রাষ্ট্রীয় চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে। প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, রাস্ক শহরে পুলিশ সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন।
সুন্নি মুসলিম জিহাদি জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। ২০১২ সালে গঠিত জাইশ আল-আদলকে ইরান ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটিতে মধ্যরাতে ঘটে যাওয়া এই হামলাকে বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে ধরা হচ্ছে।
আলিরেজা মারহামাতিকে উদ্ধৃত করে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া পুলিশ স্টেশনের অফিসাররা সাহসিকতার সঙ্গে আত্মরক্ষা করে কয়েকজন হামলাকারীকে আহত এবং হত্যা করেছিলেন।
জাহেদানের প্রসিকিউটর মেহেদি শামসাবাদি আইআরএনএকে বলেছেন, সাত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন—যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আইআরএনএ জানিয়েছে, হামলার তদন্ত শুরু হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তে পাহাড়ের ওপর হামলাকারীদের খোঁজে হেলিকপ্টারের ফুটেজ প্রকাশ করেছে সরকারি বার্তা সংস্থা।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অস্থিরতার সঙ্গে মাদক চোরাচালানকারী দল, বেলুচি সংখ্যালঘু বিদ্রোহী এবং সুন্নি মুসলিম চরমপন্থীরা জড়িত। এর আগেও একই ধরনের হামলা হয়েছে, যেখানে গত ২৩ জুলাই টহলরত অবস্থায় চার পুলিশ সদস্য নিহত হয়েছিল।
তার দুই সপ্তাহ আগে প্রদেশটিতে পুলিশের সঙ্গে জাইশ আল-আদলের বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য এবং চার হামলাকারী নিহত হয়েছিল।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে