
২০১০ সালের ডিসেম্বরের মাঝামাঝিতে ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় বন্দর শহর চাবাহারে শিয়া মুসলিমদের একটি মসজিদের সামনে আশুরার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা হয়। বিস্ফোরণে ৩৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়। তখন এ ঘটনার দায় স্বীকার করেছিল জুন্দালাহ নামের এক সন্ত্রাসী সংগঠন। ইরানের অভিযোগ, এ হামলায় জড়িত ছিল যুক্তরাষ্ট্র। এ অভিযোগে দেশটিকে ১৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রা ২ হাজার ২৫ কোটি টাকা প্রায়) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত।
এই হামলায় করা মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আদালতের দ্বিতীয় রায় এটি। এর আগে ২০২৩ সালে, ৯৩ জন আহত ব্যক্তি এবং ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত মার্কিন সরকারকে ২৬৬ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা যায়, নিহতদের পরিবারের সদস্য এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনের করা একটি অভিযোগের ভিত্তিতে এ রায় দিয়েছে তেহরানের ৫৫ তম বিচারিক আদালত।
মিজান নিউজ এজেন্সি জানায়, ইরানি আদালত যুক্তরাষ্ট্র সরকার এবং কর্মকর্তাদের এই হামলায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করেছে। তারা সেই সময় এই হামলার দায় স্বীকার করা সন্ত্রাসী গোষ্ঠী জুন্দাল্লাহকে সমর্থন করেছিল। জুন্দাল্লাহ ইরান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সক্রিয় একটি সুন্নি সশস্ত্র গোষ্ঠী।
রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মামলার বাদীদের ক্ষতিপূরণ হিসেবে ৭৪ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৯৬ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রায়ে বলা হয়, এই হামলা ইরানের জনগণের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন হিসেবে উল্লেখ করে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানি আদালত।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে