জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি নিহত হয়েছেন। আই স্থানীয় সময় আজ বুধবার আবু হাসান আল-হাশিমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আইএসের এক মুখ মুখপাত্র বলেছেন, ‘হাশিমি একজন ইরাকি এবং তিনি খোদার শত্রুদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।’ তবে আইএস আবু হাসান আল-হাশিমির মৃত্যুর দিন-তারিখ বা কীভাবে ও কোথায় মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে জঙ্গি গোষ্ঠীটি এরই মধ্যে তাদের নতুন প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছে। এক অডিও বার্তায় আইএসের মুখপাত্র আইএসের নতুন প্রধান হিসেবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির নাম ঘোষণা করেন।
এর আগে, ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় উল্কার বেগে উত্থান ঘটে ইসলামিক স্টেট বা আইএসের। শিগগিরই সশস্ত্র এই গোষ্ঠীটি দেশ দুটির বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে এসব এলাকায় আইএসের স্বঘোষিত খিলাফত দেশ দুটির সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে খুব দ্রুতই ভেঙে পড়ে। আইএস ২০১৭ সালে ইরাকে এবং দুই বছর পর ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়। তবে গোষ্ঠীটি বিপুলসংখ্যক চরমপন্থী স্লিপার সেলের সদস্যরা এখনো উভয় দেশে হামলা চালায় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও হামলার দাবি করে।
আইএসের আগের নেতা আবু ইব্রাহিম আল-কুরাশি চলতি বছরের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে মার্কিন অভিযানে নিহত হন। তাঁর পূর্বসূরি আবু বকর আল-বাগদাদিও ২০১৯ সালের অক্টোবরে ইদলিবে নিহত হন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে