গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ রোববার (৯ মার্চ) ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। কোহেন বলেন, ‘আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব জিম্মি ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব, হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না।’
রোববার রতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে—সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
ইসরায়েল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে যেন জিম্মি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয়।
এর আগে গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরায়েল। হামাসকে আলোচনায় নতুন শর্ত গ্রহণ করতে বাধ্য করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য।
এদিকে গত শুক্রবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে।
ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আগামীকাল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে আলোচনার অগ্রগতির জন্য।
একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার জন্য তারা একটি সুযোগ দিতে চায়। এরপরই গাজায় আবারও সামরিক অভিযান শুরু হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে