গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি। গতকাল রোববার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়মিত আপডেট প্রকাশের আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৮৫ জন ফিলিস্তিন। সব মিলিয়ে গাজায় ইসরায়েলের ৫ মাস ৪ দিনের আগ্রাসনে নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৫ জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে ৭২ হাজার ৬৫৪ জন।
এদিকে, ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজায় অবস্থিত ফিলিস্তিনি শিশুদের জন্য ত্রাণ তহবিলের (পিসিআরএফ) সর্বশেষ কার্যালয়। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক টুইটে সংস্থাটি পোস্টে কার্যালয় ভবনের ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে বলেছে, ‘এই বোমা হামলায় কেউ নিহত বা গুরুতর আহত হয়নি।’ এর আগেও ইসরায়েলি বিমান হামলায় আরও দুটি কার্যালয় ধ্বংস হয়ে গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুবিধাবঞ্চিত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে মানবতাবাদীরা পিসিআরএফ প্রতিষ্ঠা করে। সংস্থাটি জানায়, তারা ওই সব আহত ও অসুস্থ শিশুদের সেবা দিয়ে থাকে, যারা স্থানীয় চিকিৎসাব্যবস্থা থেকে বঞ্চিত।
এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন মার্কিন এক দাতব্য সংস্থার ফিলিস্তিনি কর্মী মুসা শাওয়া। গাজার দেইর আল-বালাহে তাঁর আশ্রয়কেন্দ্রে থাকার সময়ই তিনি নিহত হন বলে জানায় বেসরকারি সংস্থা আনেরা।
ফিলিস্তিন, জর্ডান ও লেবাননের শরণার্থীদের সহযোগিতা করে থাকে আনেরা। প্রতিষ্ঠানটি জানায়, গত শুক্রবার মুসা শাওয়াকে হত্যা করা হয়। যদিও ‘হামলার মাত্র কয়েক দিন আগেসহ বেশ কয়েকবার তাঁকে রক্ষার উদ্দেশ্যে তাঁর আশ্রয়ের স্থানাঙ্ক সরবরাহ করা হয়েছিল।’ সংস্থাটি আরও বলেছে, গাজা যুদ্ধে নিহত মার্কিন মানবিক ত্রাণ সংস্থার পঞ্চম সদস্য শাওয়া।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে