গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।
মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।
২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে